ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানি মডেলের মরদেহ উদ্ধার, সৎ ভাইদের মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 July, 2021, 7:21 PM

পাকিস্তানি মডেলের মরদেহ উদ্ধার, সৎ ভাইদের মামলা

পাকিস্তানি মডেলের মরদেহ উদ্ধার, সৎ ভাইদের মামলা

২৯ বছর বয়সী নায়েব নাদিম নামে এক পাকিস্তানি মডেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাহোরের নিজ বাসা থেকেই মডেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার পুলিশের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ডন।

প্রাথমিক তথ্য বিবরণীর বরাতে জানা গেছে, নায়েব নাদিমকে তার বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তার বাথরুমের জানালা ভাঙা ছিল। বোনকে হত্যার ঘটনায় মামলা করেছে নায়েব নাদিমের দুই সৎ ভাই।

স্থানীয় পুলিশ কর্মকর্তা নায়ের নিসার বলেছেন, ওই মডেলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলা ধারণা করা হচ্ছে। বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর বলা যাবে।

মডেলের ভাই মোহাম্মদ আলী অভিযোগে বলেছেন, গেলো ৯ জুলাই মধ্যরাতে বোনের বাসায় গিয়ে তার মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার গায়ে পোশাক ছিল না। গলায় আঘাতের চিহ্ন ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status