ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সীমান্ত টপকে ভারতে ১৫ জঙ্গি, টার্গেট কারা? জেরায় মিলল বিস্ফোরক তথ্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 July, 2021, 6:59 PM

সীমান্ত টপকে ভারতে ১৫ জঙ্গি, টার্গেট কারা? জেরায় মিলল বিস্ফোরক তথ্য

সীমান্ত টপকে ভারতে ১৫ জঙ্গি, টার্গেট কারা? জেরায় মিলল বিস্ফোরক তথ্য

একজন-দু’জন নয় বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে ১৫ জন জেএমবি জঙ্গি। সূত্রের খবর, তিন জঙ্গিকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। আজ ৩ জঙ্গিকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে পুলিশ। জঙ্গিদের ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

এখনও পর্যন্ত জেরায় জানা গিয়েছে, সীমান্ত টপকে ভারতে ঢুকে কয়েকজন এ রাজ্যে গা ঢাকা দিলেও, বাকি জেএমবি জঙ্গি পালিয়ে গিয়েছে জম্মু-কাশ্মীর, ওড়িশায়। বর্তমানে হন্যে হয়ে পলাতক জেএমবি জঙ্গিদের খোঁজ শুরু করেছে কলকাতা পুলিশেরর এসটিএফ। নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে শেখ সাবির এবং রবিউল ইসলামকে রবিবার থেকেই ম্যারাথন জেরা করেছেন তদন্তকারীরা। তাঁরা জানতে পেরেছেন, এ রাজ্যে জঙ্গিদের থাকা-খাওয়ার জন্য অর্থের জোগান দিত জামাতের রবারি উইং বা ডাকাতি শাখা। যার প্রধান হুজি লিডার আল আমিন। নাজিবুর অস্ত্র পাঠাতো আলা আমিনকে।

জানা গিয়েছে, হরিদেবপুরে জঙ্গি সেলিম মুন্সির বাড়িতে আশ্রয় নিয়েছিল। শেখ শাকিল ওরফে সেলিম মুন্সি তিন জনকে জাল আধার কার্ড বানাতে সাহায্য করেছিল। বর্তমানে পলাতক সেলিম মুন্সিরও খোঁজ চালাচ্ছে এসটিএফ।

জঙ্গিদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, স্লিপার সেল তৈরির জন্য কলকাতায় বেশ কয়েকটি ব্যাঙ্ক, বড় গয়নার শো রুমে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। ফেড়িওয়ালা ছদ্মবেশে ঘুরে ঘুরে কলকাতার বিভিন্ন এলাকা রেইকি করত তারা। ব্যাঙ্ক, গয়নার দোকানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য জোগাড় করত। এরা সকলেই জামাতের রবারি উইংয়ের সদস্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status