ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ বিএনপি'র করোনা হেল্প সেন্টার উদ্বোধন
আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Monday, 12 July, 2021, 4:28 PM

সিরাজগঞ্জ বিএনপি'র করোনা হেল্প সেন্টার উদ্বোধন

সিরাজগঞ্জ বিএনপি'র করোনা হেল্প সেন্টার উদ্বোধন

সিরাজগঞ্জ জেলা বিএনপি উদ্যোগে মহামারী করোনা  সংক্রমণ, আক্রান্ত, মৃত্যু প্রতিরোধে চিকিৎসা ও সহায়তায় দিতে করোনা হেল্প সেন্টার উদ্বোধন  করা হয়েছে। সোমবার (১২ জুলাই)বেলা ১১টার দিকে শহরের ইবিরোডস্থ জেলা বিএনপি'র এক ভার্চুয়াল আলোচনায় সভার মাধ্যমে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও দলের জাতীয় করোনা পরিস্হিতি পর্যবেক্ষণ কমিটির কমিটির  আহবায়ক ও সাবেক বিদুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বগতিতে থাকায় সারাদেশে বিএনপির  জেলা কার্যালয়গুলোকে হেল্প সেন্টার কেয়ার সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, গত বছর দুই কোটি মানুষের কাছে আমরা সাহায্য পৌঁছে দিতে পেরেছিলাম। এবারও আগের মতোই ব্যবস্থা নিয়েছি। প্রতিটি জেলায় আমাদের দলের অফিসে হেল্প সেন্টার করার ব্যবস্থা করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের  অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য সামগ্রী  দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমরা যে যা পারি সীমিত সামর্থের মধ্যে মানুষজনকে সহযোগিতার ব্যবস্থা করেছি। একটা বিরোধী দল হিসেবে এত কষ্টের মধ্যেও আমরা করোনা রোগীদের পাশে আছি এবং কাজ করে যাচ্ছি। সিরাজগঞ্জ জেলা বিএনপির  সহ-সভাপতি ডাঃ আব্দুল লতিফের সভাপতিত্বে ও  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির  সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির  সাধারণ সম্পাদক সাইদুর  রহমান বাচ্চুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ  অতিথির  বক্তব্য  রাখেন, জিয়াউর  রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ  হালিম ডোনার ও ড্যাবের সভাপতি ডাঃ হারুন আল রশিদ।

উক্ত হেল্প সেন্টার  উদ্বোধনের সময় উপস্হিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা  আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু,  নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শামসুল আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সাবেক ভিপি শামীম খান, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ন  সাধারণ সম্পাদক সাংবাদিক হারুনর রশিদ  খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার চৌধুরী মিঠু, সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, সহ সাধারণ সম্পাদক আকাশ খন্দকার, সহ সাংগঠনিক সম্পাদক শাকিল শেখ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আকাশ  সহবিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ ও সিরাজগঞ্জ জেলা ড্যাবের  নেতৃবৃন্দ  উপস্হিত  ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status