ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শিশুর অশ্লীল ছবি ইমোতে ছড়িয়ে দিলেন নারী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 July, 2021, 11:19 AM

শিশুর অশ্লীল ছবি ইমোতে ছড়িয়ে দিলেন নারী

শিশুর অশ্লীল ছবি ইমোতে ছড়িয়ে দিলেন নারী

ঝালকাঠির রাজাপুরে ৯ বছরের শিশুর অশ্লীল ছবি ধারণ করে ইমোতে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার নারীর নাম শিল্পী বেগম। তিনি রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের আক্কাস জোমাদ্দারের স্ত্রী।

ভুক্তভোগী শিশুটির স্বজনরা জানান, ওই শিশুর মা-বাবা ভারতে থাকেন। এজন্য সে নানাবাড়িতে থাকে। দীর্ঘদিন ধরে শিল্পীর সঙ্গে মেয়েটির পরিবারের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার সকালে একা পেয়ে শিশুটির অশ্লীল ছবি নিজের মোবাইলে ধারণ করে ইমো অ্যাপে ছড়িয়ে দেন শিল্পী। এ ঘটনায় একই দিন রাতে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ভুক্তভোগী শিশুর ফুফু।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর রাতেই উপজেলার কানুদাসকাঠি গ্রাম থেকে অভিযুক্ত শিল্পী বেগমকে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status