নোয়াখালীর সেনবাগে করোনার উপসর্গে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত ইয়াছমিন আক্তার উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউপির ২ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের ভাট বাড়ির জাফর মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী। তার স্বামী একটি মামলায় বর্তমানে জেলে রয়েছেন।
রোববার সকাল ১১টার দিকে নোয়াখালী কোভিড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইয়াছমিনের নমুনা সংগ্রহ করা হয়নি। স্থানীয় ইউপি সদস্য মো. হানিফ জানান, গত কয়েক দিন ধরে ইয়াছমিন জ্বর-কাশি, পেট ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার সকালের দিকে তার অবস্থার অবনতি হলে তাকে বাড়ি থেকে নোয়াখালী কোভিড হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।