ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাজিল সমর্থকের ছুরিকাঘাতে আর্জেন্টিনা সমর্থক গুরুতর আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 July, 2021, 6:49 PM
সর্বশেষ আপডেট: Sunday, 11 July, 2021, 7:53 PM

ব্রাজিল সমর্থকের ছুরিকাঘাতে আর্জেন্টিনা সমর্থক গুরুতর আহত

ব্রাজিল সমর্থকের ছুরিকাঘাতে আর্জেন্টিনা সমর্থক গুরুতর আহত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে ইউনিয়নে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ঠাট্টা ও কথা কাটাকাটি হয়েছে। এ ঘটনার জের ধরে ক্ষুদ্ধ ব্রাজিল সমর্থকের ছুরিকাঘাতে এক আর্জেন্টিনা সমর্থক গুরুতর আহত হয়েছেন।   

জানা যায়, আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার জোড়া পুকুর সংলগ্ন এলাকায় খেলা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর জের ধরে ব্রাজিল সমর্থক স্থানীয় মোহাম্মদ শরীফের ছেলে রিদুওয়ান (১৭) ক্ষুদ্ধ হয়ে একই এলাকার বাদশা মিয়ার ছেলে আর্জেন্টিনা সমর্থক ইকবালকে (১৬) ছুরিকাঘাত করে রক্তাক্ত করে।

পরে ইকবালকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে আর্জেন্টিনার অনেক সমর্থক ক্ষুদ্ধ হয়ে ওঠেন। তবে বিদেশি খেলার জয়-পরাজয় নিয়ে স্থানীয় লোকজনের এই ধরনের নৃশংস আচরণে অনেকে বিস্মিত হয়ে উঠেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, ‘দেশের বাইরের খেলা নিয়ে এ রকম ঘটনা খুব দুঃখজনক।’

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, আজ বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যেকার এই ম্যাচে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status