ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
কালীগঞ্জে নবজাতক শিশু উদ্ধার
শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ
প্রকাশ: Sunday, 11 July, 2021, 6:28 PM

কালীগঞ্জে নবজাতক শিশু উদ্ধার

কালীগঞ্জে নবজাতক শিশু উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর পশ্চিমপাড়া কবরস্থানের পাশের একটি মেহগনি বাগান থেকে এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। কন্যা নবজাতকটি জীবিত অবস্থায় পাওয়া গছে। রোববার দুপুরের দিকে ওই নবজাতককে পুলিশ  উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে রেহেনা খাতুন নামে এক নারী কাশিপুর থেকে হেটে শিবনগর এলাকায় আসছিল। পথিমধ্যে শিবনগর পশ্চিমপাড়া কবরস্থানের পাশে মেহগনি বাগানের মধ্যে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। এ সময় তিনি নবজাতক পড়ে থাকতে দেখতে পান। পরে তিনি কোলে তুলে নেন।

এরপর শিবনগর এলাকায় ফরিদ হোসেনের বাড়িতে নিয়ে আসেন।বর্তমানে শিশুটি শিবনগর এলাকার রিমা খাতুনের জিম্মায় আছে। কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া মাসুদ জানান,স্থানীয়রা থানায় সংবাদ দিলে নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status