ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
‘বিচ্ছেদ হতে চলেছে প্রিয়াংকা ও নিকের’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 July, 2021, 6:29 PM

‘বিচ্ছেদ হতে চলেছে প্রিয়াংকা ও নিকের’

‘বিচ্ছেদ হতে চলেছে প্রিয়াংকা ও নিকের’

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও তার স্বামী গায়ক নিক জোনাসের বিবাহবিচ্ছেদ হতে চলেছে বলে মন্তব্য করেছেন অভিনেতা-পরিচালক-প্রযোজক কমল আর খান।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে এমন মন্তব্য করেছেন তিনি।

কমল খান লেখেন, ‘আগামী ১০ বছরের মধ্যে নিক জোনাস এবং প্রিয়াংকা চোপড়ার বিবাহবিচ্ছেদ হতে চলেছে।’

তবে নিক-প্রিয়াংকাকে নিয়ে কমলের এমন টুইট হজম করতে পারেননি নেটিজেনরা। তারকা দম্পতিকে নিয়ে এ ধরনের মন্তব্যকে ‘বাড়াবাড়ি’ বলে মনে করছেন অনেকেই।

কিছু দিন আগে আমির খান এবং কিরণ রাওয়ের বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কমল খান। তাদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার দিন কয়েক বাদে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন কমল।

অভিনেতার দাবি, তিনি যখন প্রথম শুনেছিলেন কিরণকে আমির বিয়ে করতে চলেছেন, তখন নাকি তার মনে হয়েছিল, কিরণের মতো এত সাধারণ চেহারার নারীকে অভিনেতা বিয়ে করছেন কেন! এখানেই শেষ নয়।

কমলের মতে, ক্যাটরিনা কাইফ বা ফাতিমা সানা শেখ অনেক বেশি ‘সুন্দর’ দেখতে, আমির তাদের মধ্যে কাউকে বিয়ে করলে খুশি হতেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status