|
আ’লীগ নেতার মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ
বাগমারা প্রতিনিধি
|
![]() আ’লীগ নেতার মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ বেলাল উদ্দিন প্রামানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। রবিবার দুপুর ২ টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। বেলাল উদ্দিন প্রামানিকের বাড়ি ভবানীগঞ্জ পৌরসভার হেদায়েতিপাড়া। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম বেলাল উদ্দিন প্রামানিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
