|
সিরাজগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু আক্রান্ত ২৪৪
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
![]() সিরাজগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু আক্রান্ত ২৪৪ আশরাফ আলী সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর। তিনি পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা ওসমান গণী সিরাজগঞ্জ কয়েলগাঁতী ইউনিয়নের জগৎগাঁতী গ্রামের বাসিন্দা। রবিবার (১১ জুলাই) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ সদরের ৭১ জন, কাজিপুরের ৪২ জন, কামারখন্দের ৩২ জন, চৌহালীর ২৩ জন, শাহজাদপুরের ২২ জন, বেলকুচির ২০ জন, উল্লাপাড়ার ১৩ জন, রায়গঞ্জের ১২ জন ও তাড়াশ উপজেলার ৯ জন। এদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ২৩৬ জন। সিরাজগঞ্জ সদর হাসপাতালে ৪ জন ও রায়গঞ্জ হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন। আশরাফ আলী ও ওসমান গণীর মৃত্যু নিয়ে সিরাজগঞ্জ জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জন। জেলা সিভিল সার্জন ডা: রামপদ রায় বলেন, সিরাজগঞ্জবাসী সচেতন না হলে এবং লকডাউন কঠোরভাবে না মানলে শনাক্ত রোগীর সংখ্যা আরো বাড়তে পারে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
