ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
জামালপুরে অক্সিজেন সরবরাহ করবেন সাংসদ মোজাফফর হোসেন
শফিকুল ইসলাম শফিক, জামালপুর
প্রকাশ: Sunday, 11 July, 2021, 2:47 PM

জামালপুরে অক্সিজেন সরবরাহ করবেন সাংসদ মোজাফফর হোসেন

জামালপুরে অক্সিজেন সরবরাহ করবেন সাংসদ মোজাফফর হোসেন

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় ও করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জামালপুরে অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করবেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলাম জানান, জামালপুর সদর উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষ করোনায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এমন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে করোনা আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডারসহ বেশ কিছু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে আগামী ১৫ জুলাই জামালপুরে আসছেন বিশিষ্ট সমাজ সেবক, দানবীর ও সদর আসনের মানবিক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। তিনি অতিতেও এ অঞ্চলের যে কোন প্রাকৃতিক দুর্যোগ ও দেশের ক্রান্তিকালে ব্যক্তিগত অর্থে আওয়ামী লীগের ব্যানারে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বর্তমানেও বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের পাশে থাকবেন।

তিনি আরও জানান, সদর আসনের সংসদ সদস্য আগামী ১৫ জুলাই জামালপুরে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের হাতে তুলে দিবেন। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ যেন কিছুটা হলেও উপকার পায় সে দিক চিন্তা করেই সংসদ সদস্য এ উদ্যোগ নিয়েছেন। অক্সিজেন সিলিন্ডারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হাত ধোয়ার সাবান ইত্যাদি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status