ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ১৬৪ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 July, 2021, 11:57 AM

করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ১৬৪ জনের মৃত্যু

করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ১৬৪ জনের মৃত্যু

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে করোনায় দেশের বিভিন্ন জেলায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ঢাকার বাইরের ১৩ জেলার ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) আরটিভি অনলাইনের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ চিত্র উঠে এসেছে।

এখন পর্যন্ত পাওয়া দশ জেলার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা জেলায়। খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপরে ময়মনসিংহে-১৭ জন, কুষ্টিয়ায়-১৭ জন, চুয়াডাঙ্গায়-১০ জন, যশোর-১১ জন, ফরিদপুর-১৫ জন, টাঙ্গাইল-১১ জন, সাতক্ষীরায়-১০ জন, বরিশালে-১০ জন, চট্টগ্রামে-৯ জন, কুমিল্লায়-৭ জন এবং কিশোরগঞ্জে ৭ জনের মৃত্যু হয়েছে। জেলার সিভিল সার্জনের কাজ থেকে পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।

এদিকে গতকাল (৭ জুলাই) সারাদেশে ২০১ জনের মৃত্যু হয়। শনাক্তের সংখ্যা ছিল ১১ হাজার ১৬২ জনে। যা বিগত সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status