ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আমির-কিরণ বিচ্ছেদ বিতর্কের মাঝেই কেনাকাটায় ইরা ও তার প্রেমিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 7 July, 2021, 9:12 PM

আমির-কিরণ বিচ্ছেদ বিতর্কের মাঝেই কেনাকাটায় ইরা ও তার প্রেমিক

আমির-কিরণ বিচ্ছেদ বিতর্কের মাঝেই কেনাকাটায় ইরা ও তার প্রেমিক

খ্যাতির থেকে শত হস্ত দূরে থাকতে পছন্দ করেন আমির-কন্যা ইরা খান। কেবল ইনস্টাগ্রামে নিজের জীবনের ছোটখাটো মুহূর্ত এবং প্রেমিক নূপুর শিখারের সঙ্গে ছবিও ভিডিও দিতে ভালোবাসেন ইরা। সমাজের অন্যায়ের বিরুদ্ধেও মুখ খোলেন তিনি। কিন্তু আমির খান এবং কিরণ রাওয়ের বিচ্ছেদের ঘোষণার পরে তাকেও কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে। আমিরকে না পেয়ে ইরার ছবি বা ভিডিওর তলায় কুৎসিত মন্তব্য করছেন নেটাগরিকরা।

মঙ্গলবার পাপারাৎজিদের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, নীল রঙের ঝুলের স্কার্ট এবং সাদা ছোট টপ পরে প্রেমিক নূপুরের হাত ধরে বান্দ্রার রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। অন্য হাতে কেনাকাটি করার ঝোলা।

ভিডিও পোস্ট হতেই ইরাকে আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়লেন নেটাগরিকরা। কেউ বললেন, ‘বাবার তৃতীয় বিয়ের অনুষ্ঠানের জন্য নাচ শিখতে গিয়েছিলেন ইরা।’ কেউ জানতে চাইলেন, ‘এগুলো এদের কাছে এতো সাধারণ ব্যাপার?’ কেনাকাটি করা থেকে শুরু করে লম্বা স্কার্ট নিয়ে কটাক্ষ, সবই চলছে ভিডিওর তলায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status