ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
হরিণাকুন্ডুতে করোনা ও উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু
শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ
প্রকাশ: Monday, 5 July, 2021, 4:00 PM

হরিণাকুন্ডুতে করোনা ও উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু

হরিণাকুন্ডুতে করোনা ও উপসর্গ নিয়ে স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৬ জন মৃত্যু বরন করেছে । শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হরিণাকুন্ডু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রাজ্জাকের স্ত্রী বুলবুলি খাতুন (৫৫) । শনিবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে তৈলটুপি গ্রামের নিজ বাড়িতে মৃত্যু হয় নুরুদ্দিন বিশ্বাসের স্ত্রী হোসনে আরার (৫০)। এরপর তার স্বামী নুরুদ্দিন বিশ্বাস (৫৭) করোনা উপসর্গ নিয়ে রাত ৯টার দিকে মারা যান। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। শনিবার রাত ১০ টার দিকে করোনা উপসর্গ নিয়ে তৈলটুপি গ্রামের মতিয়ার রহমান (৫০) নিজ গ্রামে মৃত্যু বরণ করেন। শনিবার রাত ১২ টার দিকে হরিশপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী বেলী খাতুন (৫৭) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার সকাল ৯টার দিকে ঝিনাইদহ  সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় উপজেলার মান্দিয়া গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রশিদ (৫৪)।

হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ জানান, মারা যাওয়া ৬ জনের মধ্যে ২ জন করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চার জন। ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত উপজেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৭ জন। বাকি ১৬৪ জন হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। এ নিয়ে উপজেলায় করোনায় ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

হরিণাকুন্ডু ইসলামিক ফাউন্ডেশনের দাফন কমিটির সদস্য ও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মঈন উদ্দীন আহমেদ জানান, ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে মৃতদের দাফন সম্পন্ন  করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status