|
চক্ষু চিকিৎসায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো মহালছড়ি সেনা জোন
নতুন সময় প্রতিনিধি
|
![]() চক্ষু চিকিৎসায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো মহালছড়ি সেনা জোন মঙ্গলবার (১২ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে মহালছড়ি জোনের আওতাধীন বিভিন্ন দুর্গম এলাকা থেকে আগত চোখের রোগীদের মাঝে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। জানা যায়, গত ৭ মে মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চোখের চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের চট্টগ্রামে উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য নির্বাচন করা হয়। এছাড়া যাদের চশমার প্রয়োজন ছিল, তাদের পর্যায়ক্রমে চশমা প্রদানের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে পূর্বে তালিকাভুক্ত অবশিষ্ট রোগীদের মাঝে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এ ক্যাম্পেইনের বিষয়ে মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়োজিদ বলেন, পাহাড়ে দূর্গম এলাকার স্বল্প আয়ের সুবিধা বঞ্চিত মানুষের সেবায় সর্বদা বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ৭ মে আমরা মহালছড়ি সেনা জোনের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করি। যাতে প্রায় ১১০০ রোগী অংশগ্রহণ করে। আমাদের যে পরিমাণ টার্গেট ছিল তার চাইতে বেশি চোখের রোগী হয় তাদের পর্যাপ্ত পরিমাণে চশমা দেওয়া হয়নি, সে সকল মানুষের তালিকা করে রাখি এবং আজকে তাদেরকেই চশমা প্রদান করা হচ্ছে। স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের মানবিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী হয়ে উঠেছে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা ও চশমা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক
