ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ময়মনসিংহ করোনা ইউনিটে আরো ১৫ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 5 July, 2021, 11:07 AM

ময়মনসিংহ করোনা ইউনিটে আরো ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহ করোনা ইউনিটে আরো ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে যেন মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন করোনায় এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (৪ জুলাই) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন- ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার ফিরোজা খাতুন (৮০), সদরের রাবেয়া খাতুন (৭৪), মুক্তাগাছা উপজেলার বিমল কান্তি (৬২), টাঙ্গাইলের ধনবাড়ির রোকেয়া বেগম (৪৫), নেত্রকোনার সাতপাই এলাকার দিদারুল ইসলাম (৭২) এবং কলমাকান্দার আব্দুল করিম (১০১)।

এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া গ্রামের সুমাইয়া আক্তার (১৯), গৌরীপুরের শেখ সাদী (৫৫), সদর উপজেলার ঝুনু বেগম (৬০), মোশাররফ হোসেন (৫৫), শম্ভুগঞ্জের শেফালী বেগম (৩০), শেরপুরের গোপাল পাল (৩২), টাঙ্গাইলের ধনবাড়ির রাবেয়া আক্তার (৭০), সুনামগঞ্জের ধর্মপাশার আলেয়া খাতুন (৬৫) এবং জামালপুর সদরের মোহাম্মদ আলী (৫৫)।

ডা. মহিউদ্দিন খান মুন আরো বলেন, বর্তমানে করোনা ইউনিটে রেকর্ড সংখ্যক ২৯৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ২০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) এবং বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭০৭ জনের নমুনা পরীক্ষা করে ২১০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status