ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 5 July, 2021, 11:06 AM

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মুস্তাক আহমেদ (৪২),আসাদুজ্জামান (৩২), মো. ফারুক (৪৫) ও তোফিজুল (৫০)।

রোববার (৪ জুলাই) দিবাগত রাত ২টায় তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জ থেকে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরণে দগ্ধ চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে মুস্তাক আহমেদ ৭৮ শতাংশ, আসাদুজ্জামান ৭৫ শতাংশ, ফারুক ৫ শতাংশ ও তোফিজুল ৬৮ শতাংশ দগ্ধ হয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status