ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
২৮ বছর পর আর্জেন্টিনার টানা চারে চার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 July, 2021, 1:05 PM

২৮ বছর পর আর্জেন্টিনার টানা চারে চার!

২৮ বছর পর আর্জেন্টিনার টানা চারে চার!

কোপা আমেরিকার চলতি আসরে অদম্য আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আলবিসেলেস্তেরা। কিন্তু এরপর টানা চার ম্যাচ জিতে আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসির দল। এ নিয়ে টানা চার কোপায় সেমিফাইনালের টিকিট পেল তারা।

টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির টানা সেমিফাইনালে ওঠার এ যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে। সেবার তারা ফাইনালে উঠলেও হেরে যায় চিলির কাছে। পরের বছরের কোপা আমেরিকায় যেন ঘটে একই চিত্রের পুনরাবৃত্তি।

এরপর ব্রাজিলে হওয়া ২০১৯ সালের আসরেও সেমিফাইনালে পৌঁছায় আর্জেন্টিনা। কিন্তু স্বাগতিকদের কাছে সেমিফাইনালে হেরে লিওনেল মেসির দলকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলিকে হারিয়ে সেবার তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করে আকাশী-নীলরা।

সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারের আসরেও সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টানা চার আসরের ফাইনালে উঠল প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়নরা। এর আগে ১৯৮৭, ১৯৮৯, ১৯৯১ ও ১৯৯৩ সালের আসরে টানা সেমিতে উঠেছিল তারা।

১৯৮৭ সালের আসরে চতুর্থ হয়ে বাদ পড়ে আর্জেন্টিনা। পরের আসরে তাদের যাত্রা থামে তৃতীয় হয়ে। এরপর ১৯৯১ ও ১৯৯৩ সালের দুটি আসরেই শিরোপা জিতে নেয় আলবিসেলেস্তেরা। সেই শেষ। এরপর কোপা তো দূর, আর কোনো মেজর ইভেন্টের শিরোপার স্বাদ পায়নি তারা।

মজার ও কাকতালীয় বিষয় হলো, ১৯৯৩ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। এবারের আসরেও সেমিতে কলম্বিয়াকে পেয়েছে লিওনেল মেসির দল।

২৮ বছর আগে অনুষ্ঠিত ম্যাচটিতে কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত সময়ে ছিল গোলশূন্য ড্র। টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পায় আর্জেন্টিনা। এরপর শিরোপা নির্ধারণী ম্যাচে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

এবার কলম্বিয়ার বিপক্ষে কী করবে লিওনেল মেসির দল? সময়ই এর উত্তর দেবে। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমিফাইনালের লড়াইএ মাঠে নামবে আর্জেন্টিনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status