ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাতে অস্ত্র তুলে নিলেন কনে! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 3 July, 2021, 3:35 PM
সর্বশেষ আপডেট: Saturday, 3 July, 2021, 4:05 PM

বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাতে অস্ত্র তুলে নিলেন কনে! (ভিডিও)

বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাতে অস্ত্র তুলে নিলেন কনে! (ভিডিও)

বিয়ে বাড়িতে চলছে আয়োজন। অতিথিরা প্রায় সবাই হাজির। চলে এসেছে বরযাত্রীও। কনেও শাড়ি-গহনা পরে বিয়ের সাজে একদম তৈরি। হঠাৎ বিয়ের আসরে উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে কনে চলে আসলেন বাড়ির সামনের খোলা জায়গায়। তবে চমক তখনো বাকি ছিল। উপস্থিত সবার চোখ কপালে উঠল যখন কনে হাতে তুলে নিলেন অস্ত্র।

কেউ কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র নিয়ে শুরু করলেন নানা রকম শারীরিক কসরত। বিয়ের সাজে শাড়ি পরে তো বটেই, এমনিতেও অস্ত্র নিয়ে এমন কসরত প্রদর্শন বেশ কঠিন। কিন্তু বিয়ের সাজেই তামিলনাড়ুর নিজস্ব বিভিন্ন মার্শাল আর্ট এক এক করে তুলে ধরেন কনে পি নিশা।

ভারতের তামিলনাড়ুর তুতিকরিন জেলার থিরুকলুর গ্রামের এই ঘটনা নেটিজেনদের মন কেড়েছে।

নিশা তিন বছর ধরে তামিলনাড়ুর নিজস্ব বিভিন্ন মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন।

কেন বিয়ের সাজে এই শারীরিক কসরত দেখিয়েছেন জানতে চাইলে নিশা বলেন, বিয়ের সাজে এই কসরত প্রদর্শন সহজ না হলেও তিনি মেয়েদের আত্মরক্ষার কৌশল সম্বন্ধে সচেতন করতে এই পথ বেছে নিয়েছেন।

কিন্তু বিয়ের দিনকেই কেন এজন্য বেছে নিয়েছেন জানতে চাইলে নিশা বলেন, বিয়ের কনে কিছু করলে লোকে সেটা মনে রাখে। এজন্যই এই বিশেষ দিনটি বেছে নেয়া।

এছাড়া নিশার স্বামী আর তার পরিবারের মানুষই বিষয়টির খুব প্রশংসা করেছেন। বিয়ের বাড়িতে উপস্থিত অন্যদের বাহবা কুড়িয়েছেন নিশা।


ভিডিওটি দেখুন:

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status