ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
লকডাউনে রাস্তায় বের হয়ে আটক আরো ১৫২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 July, 2021, 3:26 PM

লকডাউনে রাস্তায় বের হয়ে আটক আরো ১৫২

লকডাউনে রাস্তায় বের হয়ে আটক আরো ১৫২

সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিনে রাজধানীজুড়ে মানুষের চলাচল বেড়েছে। এদিন রাজধানীর মতিঝিল এলাকা থেকে ১৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নানা প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন, তারাও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বাজার ও দোকানপাটে ভিড় করছেন। মাস্ক পড়ার বাধ্যবাধকতা থাকলেও তা মানতে নারাজ তারা।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মো আব্দুল আহাদ জানান, মতিঝিল বিভাগে সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৭ ঘন্টায় ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কেউ বিনা প্রয়োজনে বাইরে বের হয়েছিল, কারও মুখে মাস্ক ছিল না। এছাড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও দোকান খুলেছিল অনেকে। যারা বের হয়েছে, তারা নানা অজুহাত দিচ্ছে। নাইটিঙ্গেল মোড়ে একজন পুলিশকে জানায় সে ব্যাংকে চাকরি করে। ব্যাংকে যাওয়ার জন্য বের হয়েছে। আজ ব্যাংক বন্ধের বিষয়টি জানালে সে স্যরি বলে। লকডাউন বাস্তবায়নে রাজধানীজুড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status