|
করোনায় ১০ দিনে ছেলে মা ও নানার মৃত্যু
শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ
|
![]() করোনায় ১০ দিনে ছেলে মা ও নানার মৃত্যু ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের কাজিপাড়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১০ দিনের ব্যবধানে ছেলে, মা ও নানার মৃত্যু হয়েছে। গত ২০ জুন রবিবারে ছেলে জিহাদ (১৪) এর মৃত্যু হয়। এরপর ২৪ জুন বৃহস্পতিবার জিহাদের মা রোখসানা (৪৮) এবং ২ জুলাই(আজ) শুক্রবার ভোরে মারা যায় রোখসানার বাবা সৈয়দ মাহাবুব হোসেন (৬৫)। সৈয়দ মাহাবুব হোসেন এর লাশ বাড়িতে পড়েছিলো। তার লাশ দেখতে বা দাফন কাফনে সাহায্য করার জন্য পাড়া প্রতিবেশীদের কেও তার বাড়িতে আসেনি। তার মৃত্যুর খবরটি স্থানীয় কেহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ দেয়। পরে ইসলামী ফাউন্ডেশন থেকে দাফনের ব্যবস্থা করা হয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, সংবাদ পাওয়ার পর সৈয়দ মাহাবুব হোসেনের নমুনা নিজ বাড়ী হতে সংগ্রহ করা হয়। পরে এটি এন্টি জেন রিপোর্টে করোনা সনাক্ত হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
