ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ফোন চুরির ঘটনায় ছুরিকাঘাতে যুবক খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 2 July, 2021, 1:45 PM

ফোন চুরির ঘটনায় ছুরিকাঘাতে যুবক খুন

ফোন চুরির ঘটনায় ছুরিকাঘাতে যুবক খুন

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় স্মার্টফোন চুরি করাকে কেন্দ্র করে দুলাল ইসলাম (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক মুজিবুল্লাহ সৈকতকে (১৭) আটক করেছে পুলিশ। নিহত দুলাল ঠুনঠুনিয়া এলাকার রবিউল ইসলামের ছেলে। সৈকত একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে সৈকত, দুলালের মোবাইলটি বাড়ি থেকে চুরি করে নিয়ে যায়। পরের দিন দুলাল তার ফোনটি সৈকতের হাতে দেখতে পেয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে ঝগড়া হয়। সে সময় সৈকত তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে দুলাল মসজিদের সামনে স্থানীয় লোকজনের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সৈকত অতর্কিতভাবে ছুরি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে দুলাল মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত দুলালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ ঘাতক সৈকতকে গ্রেফতার করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status