ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
প্রেমিকের সামনে প্রেমিকার আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 2 July, 2021, 1:42 PM

প্রেমিকের সামনে প্রেমিকার আত্মহত্যা

প্রেমিকের সামনে প্রেমিকার আত্মহত্যা

ফতুল্লায় ষষ্ঠ তলার ছাদ থেকে লাফিয়ে আমেনা খাতুন (২৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। প্রেমিকের সামনেই তিনি এই আত্মহত্যা করেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে ফতুল্লার শাসনগাঁও বিসিকের ফকির অ্যাপারেলসে এই ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন (২৯) নাটোর জেলার গৌরিপুর আউডাইল গ্রামের হাবিব ও ফিরোজা বেগমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ নয়াটোলা এলাকার আলী আশরাফ গাজীর ছেলে জুয়েল (৩৩) ও আমেনা খাতুন একই সঙ্গে ফকির অ্যাপেরেলসে কাজ করতো। এতে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। জুয়েল বিভিন্ন সময় আমেনার কাছ থেকে টাকা ধার নেয়। সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হলে জুয়েলের কাছ থেকে পাওনা টাকা দাবি করে আমেনা। এ নিয়ে গার্মেন্টেসের ছাদে দুজনের ঝগড়া হয়। এক পর্যায়ে জুয়েলের সামনেই আমেনা ছাদ থেকে লাফিয়ে মাটিতে পড়ে। এতে আমেনার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানায় পুলিশের মাঝে বিরাজ করছে বদলী আতংক!

ঘটনার পর মালিক পক্ষ জুয়েলকে আটক করে পুলিশে দেয় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে জুয়েল নামে এক যুবককে আটক করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত চলছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status