ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নেশা করে পুকুরে পড়ে মাদকসেবীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 1 July, 2021, 7:46 PM

নেশা করে পুকুরে পড়ে মাদকসেবীর মৃত্যু

নেশা করে পুকুরে পড়ে মাদকসেবীর মৃত্যু

‘বাবু নিয়মিত নেশা করতো। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে’

বগুড়ার আদমদীঘিতে নেশার পর পানিতে পড়ে এক মাদকসেবীর মৃত্যু হয়েছে।  সোমবার (৭ জুন) বিকালে উপজেলার সান্তাহার স্টেশন কলোনীর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম বাবু হোসেন (২২)। বাবু হোসেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের আমবাগান এলাকার রংমিস্ত্রি ফজলুর রহমানের ছেলে। বাবার সাথে ট্রাকের বডি রং করাই ছিল তার পেশা।  

পরিবারের বরাত দিয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, নেশা করার পর বাবু সোমবার বিকাল ৩টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর তিনি সান্তাহার স্টেশন কলোনীর পুকুর পাড়ে বসে নেশার ইঞ্জেকশন নেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।

ওসি বলেন, “নেশার ঘোরে পুকুরে পড়ে গেলে তার মৃত্যু হয়। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পেইন্টার বাবু হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশের এই কর্মকর্তা জানান, বাবু নিয়মিত নেশা করতো। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকের পাঁচটি মামলা রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status