ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
কনস্টেবলকে গলাটিপে হত্যার হুমকি ওসির
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 10:28 PM

কনস্টেবলকে গলাটিপে হত্যার হুমকি ওসির

কনস্টেবলকে গলাটিপে হত্যার হুমকি ওসির

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণের বিরুদ্ধে গলাটিপে এক কনস্টেবলকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। 


ভুক্তভোগী কনস্টেবলের স্ত্রী রাজিয়া সুলতানা রিতা ওসির বিচার চেয়ে আরএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। পুলিশ কমিশনার অভিযোগটি তদন্তের ভার দিয়েছেন আরএমপির উপ-কমিশনার রাশিদুল হাসানের ওপর। তিনি ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন বলে নিশ্চিত করেছেন উপ-কমিশনার।  


স্ত্রীর লিখিত অভিযোগমতে, গত ২৬ জুন সকাল ১১টায় বোয়ালিয়া থানার কনস্টেবল মনিরুল ইসলামকে থানার ভেতরে অন্যান্য পুলিশ সদস্যদের সামনে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি প্রদান ও অশ্লীল ভাষায় গালাগালি করেন। এ সময় কনস্টেবল মনিরুল ইসলাম ওসির হুমকির ভয়ে জ্ঞান হারিয়ে ফেললে থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শাহ তাকে তাৎক্ষণিকভাবে রাজশাহী পুলিশ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা করেন।
 

চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কনস্টেবল মনিরুলকে তিনদিনের বিশ্রামে থাকার পরামর্শ দেন। এই বিষয়ে বোয়ালিয়া থানায় ওসি নিবারণ চন্দ্র বর্মণের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে কনস্টেবল মনিরুল ইসলামের স্ত্রী একটি সাধারণ ডায়েরি করেছেন। এদিকে ওসি সুযোগ পেলে মনিরুল ইসলামকে হত্যা করবে-স্ত্রীর এমন আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ওইদিনই কাশিয়াডাঙ্গা থানায় বদলি করা হয়।  


রাজিয়া সুলতানা রিতার অভিযোগে আরও বলেন, ওসি নিবারণ চন্দ্র বর্মণ আমার স্বামীকে প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালাগালি করায় ও প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়ায় সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। 


অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, কনস্টেবল মনিরুলের কাজে চরম গাফিলতি রয়েছে। থানার মুন্সির দায়িত্ব পালন করেন তিনি। সব জরুরি কাগজ তার কাছে থাকার কথা। কোনো কিছুই ঠিকমতো করছিল না। এ কারণে একটু বকাবকি করেছিলাম। প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা। একজন ওসি কি অধীনস্থ কনস্টেবলকে প্রাণনাশের হুমকি দিতে পারে-প্রশ্ন রাখেন তিনি। 


এদিকে খোঁজ নিয়ে আরও জানা গেছে, হোসনে আরা নামে এক নারী পুলিশ পরিদর্শক কিছুদিন আগে ওসি নিবারণ চন্দ্র বর্মণের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছিলেন পুলিশ কমিশনারের কাছে। সেই অভিযোগটিও বর্তমান তদন্তাধীন আছে বলে জানা গেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status