ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
টানা ৪ দিন ব্যাংক বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 10:24 PM

টানা ৪ দিন ব্যাংক বন্ধ

টানা ৪ দিন ব্যাংক বন্ধ

দেশে টানা চার দিন ব্যাংক বন্ধ থাকবে। বুধবার বিকাল সাড়ে ৩টা থেকে আগামী সোমবার সকাল ১০টা পর্যন্ত মোট ১১৫ ঘণ্টা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে।


আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) ব্যাংক হলিডে। এ জন্য এদিন ব্যাংকে কোনও ধরনের লেনদেন হবে না। শুক্রবার (২ জুলাই) ও শনিবার (৩ জুলাই) সাপ্তাহিক ছুটি। আর রবিবার লকডাউন। সেই হিসাবে চার দিন ছুটি থাকছে ব্যাংক।


বুধবার এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 


তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কার্ডের মাধ্যমে লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং সেবা ও এটিএম বুথগুলো সার্বক্ষণিক চালু থাকবে। এটিএম বুথে পর্যাপ্ত নোট সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। এ অবস্থায় সীমিত পরিসরে ব্যাংক ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৫ জুলাই)  সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status