ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
বিশ্ববাজারে আরও নতুন ৫জি প্রযুক্তি নিয়ে এলো হুয়াওয়ে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 7:30 PM

বিশ্ববাজারে আরও নতুন ৫জি প্রযুক্তি নিয়ে এলো হুয়াওয়ে

বিশ্ববাজারে আরও নতুন ৫জি প্রযুক্তি নিয়ে এলো হুয়াওয়ে

চলতি সপ্তাহে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2021) অনুষ্ঠানে সারা বিশ্বের জন্য বেশ কিছু নতুন ৫জি প্রযুক্তি ও পণ্য উন্মোচন করেছে হুয়াওয়ে । এগুলো ‘1+N’ ৫জি প্রযুক্তিকে আরও শক্তিশালী ও কার্যকরী করে তোলার ক্ষেত্রে সাহায্য করবে।


এ খাতের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই পাঁচটি ডিভাইসে মাল্টি অ্যান্টেনা টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে সকল ব্যান্ড ও সকল ক্ষেত্রেই ৫জি নেটওয়ার্ক কাজ করবে। পাশাপাশি ৫জি ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে এবং ক্যারিয়ার কোম্পানিগুলোকেও ৫জি নেটওয়ার্ক আরও সহজে ছড়িয়ে দিতে সাহায্য করবে। এগুলো অনেক সহজে পরিবহণযোগ্য এবং অল্পসংখ্যক জনবলের মাধ্যমে এর ইন্সটলেশন সম্ভব । সেই সাথে স্থাপনের খরচ অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম।


হুয়াওয়ে ওয়্যারলেস প্রডাক্ট লাইন প্রেসিডেন্ট ইয়াং চাওবিন বলেন এই প্রযুক্তি-পণ্যগুলো  উন্মোচনের মাধ্যমে আমরা সকল ক্ষেত্র এবং ব্যান্ডে মাল্টি অ্যান্টেনা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছি। এই প্রযুক্তি ব্যবহারে হুয়াওয়েই প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই প্রযুক্তির মাধ্যমে অপারেটর কোম্পানিগুলো আরও কার্যকরী-ভাবে ৫জি সেবা প্রদান করতে সক্ষম হবে। হুয়াওয়ে সারাবিশ্বে এই প্রযুক্তি ও ৫জি সেবা ছড়িয়ে দিতে সকল সহযোগী প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করে যাবে।


নতুন উন্মোচিত প্রডাক্টগুলো হচ্ছে 400 MHz Ultra-Wideband 64T64R Massive MIMO, light weight (19KG) 64T64R Massive MIMO, BladeAAU Pro: 64T A+P Solution, Ultra-Wideband Blade RRU Pro, Commercial FDD Massive MIMO. এই প্রযুক্তিগুলো ইন্ডাস্ট্রিতে হুয়াওয়েই প্রথম উন্মোচন করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status