ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 7:19 PM

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

সাতক্ষীরায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সদর উপজেলার বালিথা এল্লারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার অভিযুক্ত কিশোর বায়েজিদ হোসেন বালিথা এল্লারচর গ্রামের মান্নান গাজীর ছেলে।

জানা যায়, প্রতিবেশী কিশোর বায়েজিদ প্রায়ই ওই শিশুর বাড়িতে যাতায়াত করতো এবং তার সঙ্গে খেলাধুলা করতো। কন্যা শিশুটির বাবা রাজমিস্ত্রীর কাজ করায় তিনি প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কাজে যান। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শিশুটির মা সংসারের কাজে ব্যস্ত থাকার সুবাদে কিশোর বায়োজিদ শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় তাকে টাকা ও খাবার কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বাগানের মধ্যে নিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে বায়েজিদ পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরের বিরুদ্ধে সকালে মামলা দায়েরের পর পুলিশ দুপুরে তাকে গ্রেফতর করে। এদিকে, নির্যাতিতা ওই কন্যা শিশুটি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন জানান, গ্রেফতারকৃত শিশুকে সাতক্ষীরা শিশু আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) যশোরে আটক রাখার আদেশ দেন। সে মোতাবেক তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status