ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
মাত্র ৩ মিনিটের সংঘর্ষে প্রাণ গেল দুই নেতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 7:17 PM

মাত্র ৩ মিনিটের সংঘর্ষে প্রাণ গেল দুই নেতার

মাত্র ৩ মিনিটের সংঘর্ষে প্রাণ গেল দুই নেতার

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

বুধবার দুপুরে মহানগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শফিকুল ইসলাম ও নগরীর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদিন।

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মাত্র তিন মিনিটের সংঘর্ষে খুন ও জখম করেছে উভয়পক্ষ। আহতদের হাসপাতালে নিলে শফিকুল ও জয়নালকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status