কাজিপুর উপজেলা সহকারী ভূমি কমিশনারসহ ৪ জন করোনায় আক্রান্ত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 7:09 PM
কাজিপুর উপজেলা সহকারী ভূমি কমিশনারসহ ৪ জন করোনায় আক্রান্ত
আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সহকারী ভূমি কমিশনার এবিএম আরিফুল ইসলামসহ মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার (৩০ জুন) নিশ্চিত করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভীন পারুল জানান, এসিল্যান্ডসহ
উপজেলা নির্বাহী অফিসারের কনফিডেন্সশিয়াল স্টাফ মেহেদী হাসান এবং অফিস সহায়ক মহেজ, অপরজন সাধারণ নাগরিক। তারা নিজ নিজ বাসায় আমাদের পরামর্শে চিকিৎসা নিচ্ছে। সামান্য উপসর্গ থাকলেও তারা সবাই ভাল আছেন।
চলমান করোনা পরিস্থিতিতে কাজিপুরে এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জন। এরমধ্যে ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।