ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
গোপন সমস্যা না জানিয়ে বিয়ে, ছয়দিন পর স্ত্রীকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 June, 2021, 7:04 PM

গোপন সমস্যা না জানিয়ে বিয়ে, ছয়দিন পর স্ত্রীকে কুপিয়ে হত্যা

গোপন সমস্যা না জানিয়ে বিয়ে, ছয়দিন পর স্ত্রীকে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে বিয়ের ছয়দিনের মাথায় জেসমিন আক্তার নামে ২৩ বছরের এক তরুণীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী নূর ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নের কাজিরচর গ্রামের আসকত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক নূর ইসলাম আসকত আলীর বাড়ির সৈয়দ আহমদ মিয়ার ছেলে। নিহত জেসমিন একই উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রামের ফরায়েজী বাড়ির মনোহর আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, মানসিক অসুস্থতার তথ্য গোপন রেখে ছয়দিন আগে পারিবারিকভাবে জেসমিনকে বিয়ে করেন নূর ইসলাম। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। পারিবারিক বিষয় নিয়ে মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জেসমিনের মাথায় কোদাল দিয়ে কোপ দেন নূর ইসলাম। এতে ঘটনাস্থলেই জেসমিন নিহত হন।

সুধারাম মডেল থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, এ ঘটনায় নূর ইসলামকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status