ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাবার সামনেই মারা গেল ৪ বছরের শিশু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 9:36 PM

বাবার সামনেই মারা গেল ৪ বছরের শিশু

বাবার সামনেই মারা গেল ৪ বছরের শিশু

বাবার সামনে মাদারীপুরের শিবচরে একটি ইট বোঝাই ট্রলি কেড়ে নিল ৪ বছরের শিশু কন্যা সানজিদা আক্তারের জীবন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম।

মঙ্গলবার সকালে উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগার রশি লপ্তিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা রিনা বেগম কেঁদে কেঁদে বারবার মূর্ছা যাচ্ছেন। আর স্কুল শিক্ষক বাবা সরোয়ার হোসেন শোকে পাথর হয়ে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের স্কুল শিক্ষক সরোয়ার হোসেন মঙ্গলবার সকালে তার ৪ বছরের শিশু কন্যা সানজিদা আক্তারকে নিয়ে একই এলাকায় শিশুর মামা বাড়ি থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা নিজেদের বাড়ির সামনে আসলে এমন সময় একটি ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু সানজিদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সানজিদার মৃত্যু হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।  স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করলেও চালক পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার ওসি মো. মিরাজুল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status