ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিজার্ভ ৪ হাজার ৬০০ কোটি ডলার ছাড়াল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 9:34 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 29 June, 2021, 9:40 PM

রিজার্ভ ৪ হাজার ৬০০ কোটি ডলার ছাড়াল

রিজার্ভ ৪ হাজার ৬০০ কোটি ডলার ছাড়াল

করোনাভাইরাস মহামারির মধ্যেও প্রবাসীদের আয়ের ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রির্জাভ। মঙ্গলবার দিন শেষে রির্জাভ ৪৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ হয়েছে ৪৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার বা প্রায় ৪ হাজার ৬০৮ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ লাখ ৯১ হাজার ৬৯৭ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার হিসাবে দেশের এ রিজার্ভ দিয়ে ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

প্রসঙ্গত, ২০২০ সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৪৩ বিলিয়ন ডলার, ১৫ ডিসেম্বর ৪২ মিলিয়ন এবং ২৮ অক্টোবর রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। পুরো সব রেকর্ড ভেঙে এবার রির্জাভ ৪৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status