ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 4:46 PM

বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাগমারায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাজশাহীর বাগমারায় জমিতে কাজ করার সময় আজ সকালে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম আলতাফ হোসেন বেগ (৩৮)। তিনি যোগিপাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। 


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৯ জুন, সকালে আলতাফ হোসেন কোদাল নিয়ে বাড়ির পাশে ধানের জমি প্রস্তত করতে যান। এসময় প্রবল বেগে বৃষ্টিও হচ্ছিল। বেলা ১২টার দিকে বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় কৃষক আলতাফ হোসেন মাটিতে লুটিয়ে পড়েন।


ঘটনাস্থলের অদূরে থাকা কয়েকজন কৃষক দেখতে পেয়ে দ্রুত ঘটানস্থলে পৌঁছে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে।


পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত হয়। স্থানীয় যোগিপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, মাঠে অন্য কৃষকেরা কাজ করলেও তাঁদের কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র আলতাফ হোসেনই মারা গেছেন।


বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বজ্রপাতে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status