ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 3:07 PM

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে রিফাত হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত রিফাত হোসেন ওই ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী গ্রামের ইসলাম আলীর ছেলে। মঙ্গলবার (২৯ জুন) ভোরে উপজেলার জগতবেড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, রিফাত সীমান্ত পথে গরু পারাপারের সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার ভোরে ওই সীমান্তে বিএসএফের কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সকালে সংলী নদীর লাভলুর ব্রিজের কাছ থেকে রিফাতের মরদেহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়ে যান।জগতবেড় ইউপি চেয়ারম্যান নবিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ফেরত পেতে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন বলেন, বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status