ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গাইবান্ধায় অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন
এল.এন.শাহী, গাইবান্ধা
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 2:49 PM

গাইবান্ধায় অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন

গাইবান্ধায় অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন

সারাদেশে অটোরিকশা ভাঙচুর, শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদসহ গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি এবং অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবীতে গাইবান্ধায় এক মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৮ জুন) গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরের গোপালপুরে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

শ্রমিক কর্মচারী ফেডারেশন রামচন্দ্রপুরের গোপালপুর অঞ্চলের সংগঠক মো. আল আমিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, শ্রমিক-কর্মচারী ফেডারেশন জেলা সংগঠক নিলুফার ইয়াসমিন শিল্পী ও ছাত্রফ্রন্ট জেলা নেতা উম্মে নিলুফার তিন্নি প্রমুখ।বক্তারা বলেন, লক্ষলক্ষ পরিবারের মানুষের খাবার কীভাবে জুটবে, তা নিয়ে আজ অটোরিকশা শ্রমিকরা দিশেহারা। সরকার কোন বিকল্প ব্যবস্থা না করেই এই অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক অটোরিকশা-ভ্যান বন্ধের গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবী জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status