ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
রফিকুলকে ফের কাশিমপুর কারাগারে স্থানান্তর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 June, 2021, 2:40 PM

রফিকুলকে ফের কাশিমপুর কারাগারে স্থানান্তর

রফিকুলকে ফের কাশিমপুর কারাগারে স্থানান্তর

ইসলামি বক্তা মো. রফিকুল ইসলাম মাদানীকে আবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নেওয়া হয়েছে।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম যুগান্তরকে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে এ কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছিল। পরে আবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের সাতটি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল থানায় দুটি মামলা, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতোয়ালী থানায় একটি, গাছা থানায় একটি এবং বাসন থানায় একটি মামলা রয়েছে।

মো. রফিকুল ইসলাম মাদানী (২৬) নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status