ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধে ইমামগণের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Sunday, 27 June, 2021, 6:08 PM

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধে ইমামগণের করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধে ইমামগণের করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের
সহযোগিতায় - সিরাজগঞ্জে -সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, গুজব প্রতিরোধে সামাজিক নিরসন বিষয়ক ইমামগনের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুন)সকাল ১১টায় সিরাজগঞ্জের অফিসার্স ক্লাবে উক্ত মত বিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পুলিশ সুপার হাসিবুল আলম (বিপি এম)। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ।

বিশেষ অতিথি হিসেব বক্তব্যে রাখেন,  জেলা আওয়ালীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ বাহাউদ্দীন ফারুকী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ ।

স্বাগত বক্তব্যে রাখেন,  ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের  উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন,  সিরাজগঞ্জ পুলিশ লাইন মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ আল-মাহমুদ। দোয়া ও মোনাজাত করেন, জেলা ইমাম সমিতির সভাপতি হযরত মাওলানা আবু বকর সিদ্দীক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, দরগাপট্রি জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন। মতবিনিময়সভায়  জেলার  প্রায় শতাধিক মসজিদের ইমাম/খতিবরা উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status