ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
সেলিনাকে ডিভোর্সি পুরুষদের হাতে তুলে দিতেন স্বামী, হাসিমুখে যেতেন স্ত্রীও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 June, 2021, 11:42 AM

সেলিনাকে ডিভোর্সি পুরুষদের হাতে তুলে দিতেন স্বামী, হাসিমুখে যেতেন স্ত্রীও

সেলিনাকে ডিভোর্সি পুরুষদের হাতে তুলে দিতেন স্বামী, হাসিমুখে যেতেন স্ত্রীও

প্রথমে ডিভোর্সি পুরুষদের টার্গেট করতেন। এরপর দেখাতেন একের পর এক সুন্দরী পাত্রী। পছন্দ হয়ে গেলে পাত্রীর পরিবর্তে দিতেন নিজের স্ত্রীর মোবাইল নম্বর। সেই নম্বরে চলতো দিনের পর দিন প্রেমালাপ। একপর্যায়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা।

এভাবেই স্ত্রী সেলিনাকে দিয়ে কাজ করাতেন স্বামী ওকার। সেলিনাও ডিভোর্সি পুরুষদের সঙ্গে মুঠোফোনে হাসিমুখে কথা বলতেন। টাকা হাতিয়ে নেয়া পর্যন্ত করতেন প্রেমের অভিনয়। স্ত্রীর এ কাজে সহযোগিতা করতেন ওকার।

সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রবাস ফেরত ডিভোর্সি এক যুবককে পাত্রী দেখাতে গিয়ে ফেঁসে যান এ দম্পতি। এরপর মামলা হলে তাদের গ্রেফতার করে পুলিশ।

বুধবার রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গশ্চি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওকার একই এলাকার মাওলানা মো. হারুনের ছেলে। তার স্ত্রীর পুরো নাম সেলিনা আকতার শিরিন।

পুলিশ জানায়, ওকার-সেলিনা দম্পতির পাতা ফাঁদে পা দেন প্রবাস ফেরত মো. আজিজ। একাধিক পাত্রী দেখানোর পর একজনকে পছন্দ হয় তার। কিন্তু পাত্রীর মোবাইল নম্বর চাইলে দেয়া হয় সেলিনার নম্বর। পরে পাত্রী সেজে কথা বলে তার কাছ থেকে কয়েক ধাপে তিন লাখ ৪৬ হাজার ৭৩০ টাকা হাতিয়ে নেন সেলিনা। তবে দেখা করার কথা বললে দিতেন বিভিন্ন অজুহাত। পরে প্রতারণার বিষয়টি টের পেয়ে আদালতে মামলা করেন আজিজ।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, মামলার পর অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status