ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
মাকে চুবিয়ে হত্যা করল ছেলে, চারদিন পর লাশ মিলল খালে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 June, 2021, 11:40 AM

মাকে চুবিয়ে হত্যা করল ছেলে, চারদিন পর লাশ মিলল খালে

মাকে চুবিয়ে হত্যা করল ছেলে, চারদিন পর লাশ মিলল খালে

মাদারীপুরের ডাসারে খাল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে ডাসার থানাধীন পশ্চিম শকিকর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কানন তালুকদার ওই এলাকার হরলাল তালুকদারের স্ত্রী। গ্রেফতারকৃত যুবকের নাম হিরন্ময় তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরলাল তালুকদারের স্ত্রী কানন তালুকদার বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে একই এলাকার একটি খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ খাল থেকে লাশটি উদ্ধার করে। এরপর নিহতের ছেলে হিরন্ময়ের অসংলগ্ন কথাবার্তা শুনে পুলিশের সন্দেহ হয়। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল জানান, হিরন্ময় নিজেই তার মাকে পানিতে চুবিয়ে হত্যা করে লাশ খালের মধ্যে রেখে এসেচগে। লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করে হিরন্ময় তালুকদারকে গ্রেফতার দেখানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status