ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
দ্বিতীয় স্ত্রীকে মেনে না নেওয়ায় প্রথম স্ত্রীকে হত্যা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 26 June, 2021, 6:37 PM

দ্বিতীয় স্ত্রীকে মেনে না নেওয়ায় প্রথম স্ত্রীকে হত্যা!

দ্বিতীয় স্ত্রীকে মেনে না নেওয়ায় প্রথম স্ত্রীকে হত্যা!

রংপুরের পীরগাছায় আসমা বেগম (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর দ্বিতীয় স্ত্রীকে মেনে না নেওয়ায় তার মুখে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে স্থানীয়রা।

আজ শনিবার দুপুরে উপজেলার সদর ইউপির পশ্চিমদেবু আমডারা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসমা বেগম ওই গ্রামের রাজু মিয়ার স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আসমা বেগমের স্বামী রাজু মিয়া তাকে না জানিয়ে কিছুদিন আগে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের বিষয়টি প্রকাশ হলে এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। আজ সকালে রাজু মিয়া তার দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে তুলতে চাইলে বাধা দেন আসমা বেগম। এ বিষয়ে আবারো তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে রাজু মিয়া প্রথম স্ত্রী আসমা বেগমকে  মারধর করে বাড়ি থেকে চলে যান। পরে সকাল ৯টার দিকে পরিবারের লোকজন আসমা বেগমের নিথর মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে আসমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল রির্পোটে আসমার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status