ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
নিজের নতুন ফাঁস হওয়া ভিডিও দেখে যা বললেন পরীমনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 June, 2021, 11:41 AM

নিজের নতুন ফাঁস হওয়া ভিডিও দেখে যা বললেন পরীমনি

নিজের নতুন ফাঁস হওয়া ভিডিও দেখে যা বললেন পরীমনি

ঢাকা বোট ক্লাবে পরীমনিকে নির্যাতন, ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগে যখন মামলা চলমান, এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ক্লিপ। দশ সেকেন্ডের সেই ভিডিওটি অনেকে বোট ক্লাবের সেদিন রাতের ঘটনার ভিডিও বলছেন। পরীমনি ভিডিওটিকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে সেদিন রাতের পুরো ভিডিও প্রকাশের দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘কয়েক সেকেন্ডের বিভ্রান্তিকর অস্পষ্ট ক্লিপ নয়, আমি পুরো ভিডিও চাই। শুরু থেকেই বলে আসছি, ক্লাবের ভেতরের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য। যদি কয়েক সেকেন্ড পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই পুরো ফুটেজ আছে। দয়া করে পুরো ফুটেজ প্রকাশ করুন।’

সংশ্লিষ্টদের অনুরোধ করে এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি চাই, সবাই সত্যটা জানুক- কী ঘটেছে সেই রাতে।’

গত ১৩ জুন পরীমনি ফেইসবুক পেইজে স্ট্যাটাসের মাধ্যমে এক ব্যক্তি তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করেছেন অভিযোগ করেন। সেদিন রাতেই সংবাদ সম্মেলন করে তিনি অভিযুক্তদের নাম জানান এবং পরে থানায় মামলা করেন। এরপর পুলিশ প্রধান অভিযুক্ত ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status