ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
লকডাউনে কাজ নেই, বাজারে মাছ বিক্রি করছেন অভিনেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 7:58 PM

লকডাউনে কাজ নেই, বাজারে মাছ বিক্রি করছেন অভিনেতা

লকডাউনে কাজ নেই, বাজারে মাছ বিক্রি করছেন অভিনেতা

শিল্পের দাম শিল্পী বোঝে। কিন্তু পেটের খিদে রক্তমাংসের মানুষকেই বুঝতে হয়। পেটের তাড়নাতেই শুটিং ফ্লোরের কাজের অপেক্ষায় না থেকে বাজারে মাছ বিক্রি করছেন টালিপাড়ার অভিনেতা শ্রীকান্ত মান্না। দানের প্রত্যাশায় না থেকে খেটে খাওয়া অভিনেতাকে শ্রদ্ধা জানালেন শ্রীলেখা মিত্র।

দুই দশকেরও বেশি সময় ধরে টালিউডে অভিনয় করছেন শ্রীকান্ত মান্না। বহু সিনেমা, সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, হেন কোনো তারকা নেই যার সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেননি। সিনেমা-সিরিজের পাশাপাশি দীর্ঘদিন ধরে সংস্তব নাট্য দলের সঙ্গে যুক্ত শ্রীকান্ত মান্না। অভিনয়ের প্রতি প্রেম আজো রয়েছে। কিন্তু অতিমারী আবহে শুধুমাত্র অভিনয়ের দিন পিছু আয়ে সংসার চালানো প্রায় অসম্ভব। তাই মাছ বিক্রির পেশাকে বেছে নিয়েছেন অভিনেতা।

তার এই খবর শেয়ার করেই শ্রীলেখা মিত্র লিখেছেন, না কোনো কাজ ছোট নয় ঠিক তবু প্রশ্ন কিছু থেকে যায়, আর হ্যাঁ, প্লিজ আহা-উহু করবেন না, দানের বা ভাতার টাকায় চলছেন না পরিশ্রম করে নিজের সংসার চালাচ্ছেন এই শিল্পী। আপনাকে শ্রদ্ধা জানাই কমরেড।

উল্লেখ্য, জটিলতা কাটিয়ে ১৮ জুন থেকে ফের টালিউডে শুটিং শুরু হয়েছে। শর্ত সাপেক্ষেই শুটিং শুরুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। বলা হয়েছিলো, ইউনিটে সর্বোচ্চ ৫০ জন সদস্য নিয়ে শুটিং করা যাবে। ফ্লোরের স্যানিটাইজেশনের খেয়াল রাখতে হবে এবং অভিনেতা-অভিনেত্রীদের পাশাপাশি প্রত্যেক ইউনিট মেম্বারকে ভ্যাকসিনেটেড হতে হবে। তাতে কিছুটা সুরাহা হয়তো হয়েছে।

কিন্তু এমন অনেক শিল্পী রয়েছেন যারা অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। স্টুডিওপাড়ায় দিন প্রতি আয়েই তাদের সংসার চলতো। ইউনিট পিছু সদস্য সংখ্যা বেছে দেওয়ায় অনেকেই কাজ পাওয়ার বিশেষ আশা দেখছেন না। কেউ শ্রীকান্ত মান্নার মতো বিকল্প পেশা বেছে নিচ্ছেন, কেউ সুদিন ফেরার আশায় অর্থকষ্টেই দিন কাটাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status