ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী নদীতে পড়ে নিখোঁজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 3:42 PM

পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী নদীতে পড়ে নিখোঁজ

পদ্মা সেতু প্রকল্পের চীনা প্রকৌশলী নদীতে পড়ে নিখোঁজ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় নদীতে পড়ে পদ্মা সেতু প্রকল্পের এক চীনা প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দায়িত্ব পালন করার সময় তিনি পড়ে যান।

নিখোঁজ প্রকৌশলীর নাম ঝাও (২৫)। তিনি পদ্মা সেতু প্রকল্পের বিদ্যুতের টাওয়ার নির্মাণকাজের প্রকৌশলী হিসেবে নিয়োজিত ছিলেন।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, পদ্মা সেতু প্রকল্পের বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ চলছিল। গতকাল পদ্মা সেতুর ১৩ নম্বর খুঁটির কাছাকাছি ঝাও ও তাঁর সহকর্মীরা কাজ করছিলেন। রাত সাড়ে আটটা থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করেন তাঁর সহকর্মীরা।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, গতকাল রাত থেকে পদ্মা নদীর সম্ভাব্য সব জায়গায় নিখোঁজ প্রকৌশলীকে খোঁজাখুঁজি করা হচ্ছে। জেলা পুলিশ, থানা পুলিশ, নৌপুলিশ, ফায়ার স্টেশন ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status