ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
দুই স্মার্টফোনে ছাড় দিচ্ছে ভিভো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 June, 2021, 3:40 PM

দুই স্মার্টফোনে ছাড় দিচ্ছে ভিভো

দুই স্মার্টফোনে ছাড় দিচ্ছে ভিভো

আসছে ঈদ-উল-আযহা। ঈদের উৎসব ঘিরে দুই স্মার্টফোনে ছাড়ের ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিভো সব সময়ই গ্রাহকদের পছন্দ ও চাহিদার দিকে গুরুত্ব দেয়। এরই অংশ হিসেবে ভিভো ওয়াই৫১ এবং ভিভো ভি২০এসই স্মার্টফোনে একত্রে ডিসকাউন্ট দেওয়ার কথা জানিয়েছে ভিভো। 


ডিসকাউন্ট ঘোষণার পর ভিভো ওয়াই৫১ এবং ভি২০এসই স্মার্টফোন দু’টি এখন ২০০০ (দুই হাজার) টাকা কমমূল্যে পাওয়া যাবে। ভিভো ওয়াই৫১ এর দাম ছিলো ২১,৯৯০ টাকা ; ডিসকাউন্টের পরে এটি এখন পাওয়া যাবে ১৯,৯৯০ টাকায়। আর ভিভো ভি২০এসই এখন পাওয়া যাবে ২২,৯৯০ টাকায় ; ছাড়ের আগে এর দাম ছিলো ২৪,৯৯০ টাকা। 


স্মার্টফোন দু'টিতেই ৮জিবি র‌্যামের পাশাপাশি ১২৮ জিবি রম রয়েছে। দুইটি ফোনের রম'ই ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যায়; যার জন্যে ভিভো ওয়াই৫১ এবং ভি২০এসই বাজারে বেশ প্রশংসিত হয়েছিলো । 


ওয়াই৫১ স্মার্টফোনে রয়েছে ১৮ ওয়াটের ফ্ল্যাশচার্জিং সুবিধা; যার ফলে স্মার্টফোনটি এক ঘন্টায় ৭০ শতাংশ চার্জ হবে। এতে আরও রয়েছে রিভার্স চার্জিং সিস্টেম; যা ব্যবহার করে অন্যান্য যেকোনো স্মার্টফোন অনায়াসে চার্জ করা সম্ভব। অন্যদিকে, ভি২০এসইতে আছে ৩৩ ওয়াটের ফ্ল্যাশচার্জ, যা স্মার্টফোনটিকে মাত্র ৩০ মিনিটে ৬২ শতাংশ চার্জ করতে সক্ষম । 
ভিভো ওয়াই৫১ এর সেলফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। এর পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের । আর ভি২০ এসই'র সেলফি ক্যামেরাটি ৩২ মেগাপিক্সেলের । পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো ক্যামেরা । 
ভিভো ওয়াই৫১ স্মার্টফোনটি ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারির এবং ভি২০এসই -তে রয়েছে ৪১০০ মিলিএম্পিয়ার ব্যাটারি ।


স্মার্টফোনে ডিসকাউন্টের বিষয়ে ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘উৎসবকে সামনে রেখে ভিভো সবসময়ই গ্রাহকদেরকে বিভিন্ন ধরণের চমৎকার সব অফার দিয়ে থাকে। তবে, এ বছর আমরা একটু আগেই এই ক্যাম্পেইন শুরু করেছি। যাতে গ্রাহকরা ভিভো স্মার্টফোন এবং অফার সম্পর্কে আরও  ভালোভাবে জেনেশুনে বা যাচাই করে কেনাকাটা করতে পারেন। ভিভো ওয়াই ৫১ এবং ভিভো ভি২০এসই দেশের বাজারে আসার পরপরই দারুণভাবে প্রশংসিত হয়। বিশেষ করে স্টোরেজ সুবিধার জন্য স্মার্টফোনগুলোকেও গ্রাহকরা পছন্দ করেছে। ঈদ উপলক্ষ্যে তাই এই স্মার্টফোনগুলোতেই ডিসকাউন্ট দিচ্ছে ভিভো।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status