ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 11 June, 2021, 2:55 PM

পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র

পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি গত বুধবার (৯ জুন) ইসলামাবাদের এক বক্তব্যে জানান,  'আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর যুক্তরাষ্ট্র পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছা পোষণ করতে পারে।


কিন্তু আমাদের নিজেদের স্বার্থ দেখতে হবে। আমেরিকান বাহিনীকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেবে না পাকিস্তান। এই ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের অবস্থান ‘কঠোর।'    


এদিকে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, মার্কিন সেনাদের পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দিতে চায় ইসলামাবাদ। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম জে. বার্নস সম্প্রতি গোপনে পাকিস্তান সফর করেছেন।


সেখানে তিনি এ বিষয়ে পাক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তবে মার্কিন সেনা মোতায়েন করতে দেওয়ার বিষয়টি পাকিস্তানের জনগণ কখনও মেনে নেবে না বলে এ ব্যাপারে ইসলামাবাদকে বুঝেশুনে কথা বলতে হচ্ছে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status