ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
এমপি পঙ্কজের গাড়িতে হামলা, আটক ৫
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 June, 2021, 4:57 PM

এমপি পঙ্কজের গাড়িতে হামলা, আটক ৫

এমপি পঙ্কজের গাড়িতে হামলা, আটক ৫

বরিশালের হিজলায় সংসদ সদস্য পঙ্কজ নাথের গাড়ি বহরে হামলার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।


বুধবার (৯ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার।


আটককৃতরা হলো- শ্রীপুর গ্রামের মোশাররফ হোসেন, সৈয়দ মঞ্জুর মোরশেদ, মহিম দেওয়ান, বড়জালিয়া ইউনিয়নের মো. অলিউদ্দিন ও হেলাল সিকদার।


মামলার বাদী হিজলা উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম সরদার জানান, স্থানীয় খেয়াঘাট নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন হাওলাদারের সাথে তার দ্বন্দ্বের জেরেই তার ওপর উদ্দেশ্য প্রণোদিত হামলা চালানো হয়। হামলায় এমপি পঙ্কজ দেবনাথের গাড়ির গ্লাস ভাংচুর হয়। এ ঘটনায় ২৪ জন নামধারীসহ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বড়জালিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার জানান, তাকে পরাজিত করতেই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন এমপি পঙ্কজ দেবনাথ ঐ রাতে সভায় চশমা প্রতীকের প্রার্থী শাহাবুদ্দিন পন্ডিতকে বিজয়ী করতে ভোট চেয়ে বক্তৃতা করেন। এতে নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এ সংক্রান্ত ভিডিও তিনি জেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করেছেন। তিনি বলেন, এ মামলা সাজানো, এর সাথে তাদের কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও পুলিশ দু’মেম্বার প্রার্থীসহ তার কর্মীদের গ্রেপ্তার করেছে।


বরিশাল জেলার সহকারী পুলিশ সুপার (হিজলা) মোঃ মতিউর রহমান জানিয়েছেন, হিজলা উপজেলার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম সরদারের সাথে বড়জালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন হাওলাদারের সাথে দ্বন্দ্বের জেরে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটে।


প্রসঙ্গত, হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার রাতে ৬দফা কর্মসূচি উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তৃতা শেষে তিনি খুন্নাবন্দরস্থ ডাকবাংলোতে বিশ্রাম করেন। রাত সাড়ে ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তার গাড়ি বহরে হামলা হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে চালক শুক্কুর সামান্য আহত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status