ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
৩ আসনে উপনির্বাচনের তারিখ পরিবর্তন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 June, 2021, 4:33 PM

৩ আসনে উপনির্বাচনের তারিখ পরিবর্তন

৩ আসনে উপনির্বাচনের তারিখ পরিবর্তন

৩ আসনে উপনির্বাচনের তারিখ পরিবর্তন

৩ আসনে উপনির্বাচনের তারিখ পরিবর্তন

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া ঢাকা-১৪সহ তিনটি সংসদীয় আসনের উপনির্বাচনের তারিখ পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ জুন) আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।


নতুন এ সিদ্ধান্তের ফলে আগামী জাতীয় সংসদের তিনটি আসন কুমিল্লা-৫, ঢাকা-১৪ ও সিলেট-৩ এ উপনির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ১৪ জুলাই। তারিখ পরিবর্তন করায় এখন এই আসনে ভোট হবে ২৮ জুলাই। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ২১ জুন যথাসময়ে অনুষ্ঠিত হবে।


তফসিল অনুযায়ী, সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। তবে ভোটগ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।


নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।


ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক, কুমিল্লা-৫ এ দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং সিলেট-৩ এ মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে আসন ৩টি শূন্য হয়।


এদিকে পেছাচ্ছে না লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২১ জুনেই অনুষ্ঠিত হবে শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন। কুয়েতের একটি আদালতে ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় একাদশ সংসদের নির্বাচিত স্বতন্ত্র সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। গত ২৮ জানুয়ারি সাজা হওয়ায় সেদিন থেকেই তার আসনটি শূন্য হয়। তার পরিপ্রেক্ষিতে এ আসনের ভোটের সময় দিয়েছিল ইসি। ১১ এপ্রিলের সেই ভোট করোনার কারণে স্থগিত করা হয়।


আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে শূন্য হওয়া আসনটিতে ভোটগ্রহণের জন্য আবারও ২১ জুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status