ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
করোনা মোকাবেলায়
বাগমারায় মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 10 June, 2021, 4:07 PM

বাগমারায় মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা

বাগমারায় মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা

রাজশাহীর বাগমারায় সরকারী নির্দেশনা অমান্য করে মাস্ক বিহীন চলাচল করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। 


বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর ভবানীগঞ্জে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ। ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্ট নিউ মার্কেট এলাকা সহ গোডাউন মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় মোটরসাইকেল আরোহী সহ ৬জন ব্যক্তির নিকট থেকে ৭ হাজার ৬ শত ৫০ টাকা জরিমানা আদায় করা  হয়েছে। 


এদিকে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও সরকারী সকল প্রকার নির্দেশনা মেনে চলার ব্যাপারে প্রচার-প্রচারণা চালান উপজেলা প্রশাসন। 


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থবিধি মেনে চলার পাশাপাশি ও করোনা মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এছাড়াও উপজেলার ভবানীগঞ্জ সহ বিভিন্ন বাজারে দোকান-পাট বিকেল পাঁচটার মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়েছে। আজ (১০ জুন) বিকেল ৫ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বিভিন্ন বাজারের দোকান বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।  


অভিযান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ সাংবাদিকদের বলেন, সবাইকে নিজ থেকেই সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি আরো বলেন, বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা এরই মধ্যে ব্যাপক হারে করোনার বিস্তার ঘটেছে। সবাই সচেতন না হলে করোনা সংক্রমণের হার ক্রমেই বেড়ে যাবে। তাই করোনা মোকাবেলায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status