|
ভারতে সব রেকর্ড ভেঙে ১ দিনে করোনায় ৬১৪৮ মৃত্যু
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতে সব রেকর্ড ভেঙে ১ দিনে করোনায় ৬১৪৮ মৃত্যু এটি ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে। চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৭৭ হাজার ৯৭ জনের। আক্রান্ত মানুষের সংখ্যা ১৭ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ১৭৭। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
